ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় আসছেন ডেনমার্কের রাজকুমারী


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৫-৪-২০২২ দুপুর ২:১৭
সাতক্ষীরায় আসছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডেনাল্ডসন। এক দিনের সফরে আগামী বুধবার (২৭ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকা ও সুন্দরবন পরিদর্শনে আসছেন তিনি। তার ভ্রমণ সফল করতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে স্থানীয় প্রশাসন।
 
সফরসূচি অনুযায়ী ডেনমার্কের রাজকুমারী সকাল সাড়ে ৯টায় শ্যামনগরের টাইগার পয়েন্টে হেলিকপ্টার থেকে নামবেন। এরপর গাড়িতে শ্যামনগরের কুলতী গ্রামে যাবেন। পরে হেঁটে জলবায়ু ঝুঁকিপূর্ণ ওই এলাকার জনপদে ঘুরবেন। তিন ওই এলাকার সাইক্লোন শেন্টার ও বেড়িবাঁধ পরিদর্শন করবেন এবং বাঁধের পাশে বসবাস করা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলবেন। দুপুরে তিনি স্থানীয় বরসা রিসোর্টে মধ্যাহ্নভোজ করবেন। এর আগে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। এছাড়া তিনি সুন্দরবন ভ্রমণ করবেন এবং বন বিভাগের লোকজনের সঙ্গে কথা বলবেন।
 
রাজকুমারীর আগমনকে ঘিরে শ্যামনগরে মুন্সীগঞ্জ এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। কুলতলী এলাকার ইটের সোলিং রাস্তা দ্রুত মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। এছাড়া তার আগমন উপলক্ষে ২৬ ও ২৭ এপ্রিল সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন ভ্রমণের সব ধরনের পাস বন্ধ থাকবে বলে জানিয়েছে বন বিভাগ।
 
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরুল আলম জানান, ডেনমার্কের রাজকুমারীর আগমন উপলক্ষে আগামী ২৬ ও ২৭ এপ্রিল সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন ভ্রমণের সব ধরনের পাস বন্ধ থাকবে। ২৮ এপ্রিল থেকে আবার পর্যটক পাস দেয়া হবে।

এমএসএম / জামান

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা