ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

২৫০ টাকার জন‍্য খুন হলেন পাইকারি ব্যবসায়ী


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ২৬-৪-২০২২ দুপুর ১১:৪৬

মাত্র ২৫০ টাকার জন্য খুন হলেন মো. কাওসার খান (৩০) নামে এক পাইকারি ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মধ্য আম খোলা খলিফাবাড়ির সামনে। মো. কাওসার খান বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাত ৮টার দিকে মারা যান। সে আ. খালেক খানের ছেলে।

কাওসারের পারিবারিবক সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল আমখোলা ইউনিয়নের রুহুল আমিনের ভরা তরমুজ ক্ষেত কিনতে কাওসার খান ক্ষেতে যান। সেখানে তরমুজ কেনার জন্য দরকষাকষি হয় এবং একপযার্য় ভরা তরমুজ ক্ষেত ৬ লাখ টাকায় বেচা-কেনা হয়া। ট্রলিতে তরমুজ ওঠাতে গেলে অন্যের জমি দিয়ে যেতে হয়, সেখানে ডাল ক্ষেত নষ্ট হয়। সেই বাবদ ডালের জমির মালিককে ৫০০ টাকা দিতে হবে। সে বাবদ কাওসার খান ও রুহুল আমিনের মধ্যে কথা কাটাকাটির একপযার্য় রুহুল আমিনের লোকজন সোমবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিতে ব্যাপক মারধর করলে কাওসার জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা কাওসারকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী এবং পরে বরিশাল শেরেবাংলা মডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। কাওসার খানের একটি কন্যাসন্তান রয়েছে।

তার স্ত্রী রিনা বেগম জানান, মাত্র ২৫০ টাকার জন্য আমার স্বামীকে খুন করা হয়েছে।

রুহুল আমিনের লোকজন জানান, আমখোলা ইউনিয়নের একজন প্রতিনিধির কাছে মো. কাওসারের চিকিৎসা বাবদ ২০ হাজার টাকা দেয়া হয়েছে। সে ব্যাপারে জনপ্রতিনিধি আদৌ কোনো ভূমিকা রাখেননি।

এ ব্যাপারে গলাচিপা থানার এসআই মোক্তার হোসেন জানান, সোমবার কাওসারের পোস্টমর্টেম শেষে বিকেলে বাড়িতে দাফন করা হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষ গা-ঢাকা দিয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া