রূপগঞ্জের ৪৯ ভূমিহীন ও গৃহহীন পরিবার ঈদ করবে নিজ ঘরে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি ও গৃহ প্রদান করায় ভূমিহীন ও গৃহহীন ৪৯টি পরিবার এবারকার পবিত্র ঈদুল ফিতরে নিজ ঘরে ঈদ করতে পারবে। মঙ্গলবার (২৬এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলার ৪৯টি গৃহহীন পরিবারের মাঝে এ জমি ও গৃহের চাবি প্রদান করেন। এ সময় প্রত্যেকটি পরিবারের মাঝে ঈদসামগ্রী ও কাপড় বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহ্জাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ইন্সপেক্টর হযরত আলী প্রমুখ।
ঈদের ঘরে পেয়ে ঘর পাওয়া সবার মুখেই ফুটেছে হাসি। ঘর পাওয়া পরিবারগুলো জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঘর দিয়েছেন। আমরা ঈদের আগে ঘর পেয়ে অনেক খুশি। পরিবার-পরিজন নিয়ে এবার নিজ ঘরে ঈদ করতে পারব।
এমএসএম / জামান
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা