ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর পেল সাটুরিয়ায় দুই পরিবার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৬-৪-২০২২ দুপুর ৩:৩২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। তার এই ঘোষণাকে বাস্তবায়ন করতে সারাদেশের ন্যায় মানিকগঞ্জের সাটুরিয়ায় গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর উপহার দেয়া হয়েছে। 
 
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে সাটুরিয়া উপজেলা হলরুমে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সাটুরিয়ার ২টি গৃহহীন পরিবারের হাতে ঘরের মালিকানাসহ দলিল তুলে দেয়া হয়।
 
এর আগে বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
শেখ হাসিনার মডেল-আশ্রয়ণ প্রকল্পের মাধমে জমিসহ বাড়ি পেয়েছেন সাটুরিয়ার উপজেলার কাউন্নারা গ্রামের মৃত সামান আলীর কন্যা খোদেজা বেগম এবং রাধা নগর গ্রামের মৃত জরু মিয়া কন্যা জাহানারা। ২ শতাংশ জায়গায় প্রতিটি ঘরে দুটি কক্ষ রয়েছে, সঙ্গে রয়েছে রান্নাঘর ও শৌচাগার। প্রতিটি ঘরের চারপাশে খোলা জায়গা রয়েছে, যেখানে উপকারভোগীরা চাইলে শাকসবজি আবাদ করতে পারবেন। ঈদের ঠিক আগে জমিসহ বাড়ি পাওয়ার আনন্দে এসব মানুষের মুখে এখন রাজ‌্য জয়ের হাসি ফুটেছে।
 
সাটুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মানিকগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) মুহাম্মদ শফিকুল ইসলাম, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খলিলুর রহমান,সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন পিন্টুসহ আরো অনেকে।
 
প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপের বাড়িগুলো বেশি মজবুত আকারে নির্মাণ করা হচ্ছে। আগে ইটের ভিত ও কলাম ছিল। প্রথম ধাপে ঘর নির্মাণের বরাদ্দ ছিল এক লাখ ৭১ হাজার টাকা। দ্বিতীয় ধাপে এর পরিমাণ ছিল এক লাখ ৯১ হাজার।  আর প্রথম ধাপের চেয়ে ৮৮ হাজার ৫০০ এবং দ্বিতীয় ধাপের চেয়ে ৬৮ হাজার ৫০০ টাকা বেড়ে তৃতীয় ধাপে বাড়িপ্রতি বরাদ্দ ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

এমএসএম / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত