ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ২৩-৬-২০২১ বিকাল ৬:৩৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে প্রতিশোধ নেয়ার মানসিকতায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম শাহজামাল (২২)এবং সে তিন সন্তানের জনক। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকেলে উপজেলার বল্লভের খাস ইউনিয়নের শিঙিমারী গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনায় মেয়ের বাবা একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহজামাল পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গ্রামের ফজলু মিয়ার ছেলে শাহজামালের সাথে নির্যাতিত ওই শিশু কন্যাটির বাবার টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শাহজামাল টাকা নিয়ে ফেরত দিতে অপারগতা প্রকাশ করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে শাহজামাল ওই কন্যা শিশুটির ক্ষতি করবে বলে প্রকাশ্যে ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় গত সোমবার বিকেল ৪টার দিকে মেয়েটি মাঠে ছাগল চরিয়ে বাড়ি ফেরার পথে তার মুখ চেপে ধরে জনৈক নুরুল ইসলামের পরিত্যক্ত একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির ক্ষতির কথা ভেবে প্রতিবেশী ফুফু শেফালী বেগম ও শাহজামালের ভাবি দুলো বেগম মেয়েটিকে খুঁজতে গিয়ে পরিত্যক্ত ঘরে শাহজামালকে ধর্ষণচেষ্টারত অবস্থায় দেখতে পান। এ সময় শাহজামাল তাদের দেখতে পেয়ে ঘরের বেড়া ভেঙে পালিয়ে যায়। পরে মেয়েটিকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয়।

নাগেশ্বরীর কচাকাটা থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মেয়েটির বাবা একটি অভিযোগ দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা