ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

গলাচিপায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ২১০টি ঘর হস্তান্তর


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ২৬-৪-২০২২ বিকাল ৫:২২
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৬ এপ্রিল) সারাদেশের ন্যায় বরগুনার গলাচিপা উপজেলায় ২১০টি প্রকৃত ভূমিহীন পরিবারকে ঘরের চাবি ও জমির কবুলতনামা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করেন।
 
গলাচিপা আফির্সাস  ক্লাব ও অডিটরিয়াম হলে মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রোগ্রামের সাথে একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর ভাষণ শেষে ঘরের পরিবারপ্রধান সুবিধাপ্রাপ্তদের মাঝে হস্তান্তর করেন। অনুষ্ঠানে স্থানীয়ভাবে প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী-৩ আসনে সংসদ সদস্য এসএম শাহজাদা উপস্থিত থেকে ঘরগুলো হস্তান্তর করেন।
 
সভায় সার্বিকভাবে সহযোগিতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তষ কুমার দে, থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা সরকারি ডিগ্রী কলেজের অধ্যাক্ষ মো. ফোরকান কবির সহ সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সুধি সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ এবং সুবিধাভোগী পরিবারের সদস্যরা।
 
সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, পবর্তীতে এই উপজেলায় কোন ভূমিহীন আশ্রয় হীন থাকবে না। সকল ভূমিহীনকে জমি ও ঘর দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ও প্রাধানমন্ত্রীর স্বপ্ন পূরণে প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মুজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার প্রমুখ। 

এমএসএম / জামান

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন