বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ম্যাজিক জাল জব্দ
সিলেটের বালাগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় দেড়শ হাত লম্বা ২০ হাজার টাকা মূল্যের অবৈধ ম্যাজিক জাল উদ্ধার করে জব্দ করা হয়েছে। বুৃধবার (২৩ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ মণ্ডলের নেতৃত্বে কুশিয়ারা নদীতে অবৈধ ম্যাজিক জাল দিয়ে মাছ ধরার প্রস্তুতি নেয়ার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অবৈধ ম্যাজিক জাল জব্দ করা হয়।
অভিযানের সময় বালাগঞ্জ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিকসহ অনেকে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ছোট মাছ ও পোনা মাছ রক্ষার্থে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। নতুন পানি পেলে মাছের দৌড়ঝাঁপ বাড়ে, ফলে মাছ দ্রুত বড় হয়। আর এসব মাছের মাধ্যমে প্রাণিজ আমিষের অভাব পূরণ হবে এবং এলাকাবাসী নিজেদের নদী, হাওড়ের মাছ কিনে খেতে পারবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ মণ্ডল বলেন, অবৈধ ম্যাজিক জালের তথ্য পেয়ে সাথে সাথে উপজেলা প্রশাসন সরেজমিন গিয়ে প্রস্তুতকরণ অবস্থায় পেয়ে মৎস্যজীবীকে সচেতন করে অবৈধ জাল জব্দ করা হয় এবং সেটি জনসম্মুখে পুড়িয়ে দেয়া হবে। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
Link Copied