বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শহর ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন
দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফের নেতৃত্বে বুধবার (২৩ জুন) নগরীর ব্রিজ সংলগ্ন জয় বাংলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহর ছাত্রলীগের সাবেক সভাপতি বক্তব্যে বলেন, মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা থেকে শুরু করে আজ অবধি বাঙালিদের সকল অর্জন এবং বাংলাদেশের সকল উন্নয়নের মূলেই রয়েছে আওয়ামী লীগের অবদান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সকল উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছে দেশ। পরিশেষে তিনি সকলকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাস্ক পরিধান করার আহ্বান জানান।
এ সময় ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন রানা, আফতাব আহম্মেদ একলাস, সুকান্ত সেন মন্টি, আরিয়ান খান, আরশরাফুল আলম জনি, নাহিদ হাসান রাব্বি, মুসাব্বির আহমেদ সুজন, ওমর ইসলাম মারুফসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার