নিখোঁজের ৫ বছরেও হদিস পাওয়া যায়নি কসবার জারু মিয়ার
নিখোঁজের ৫ বছরেও খোঁজ মেলেনি ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার লেশিয়ারা গ্রামের কৃষক জারু মিয়ার, ২০১৭ সালের মার্চের ২৭ তারিখে কোরানপুর বোনের বাড়ীতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর কোনো হদিস পায়নি পরিবার। বাড়ি ও আশপাশের এলাকায় খোঁজ না পেয়ে ছবিসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে পরিবার। পরে নিখোঁজের বিবরণ দিয়ে ২০১৭ সালের ৩১ মার্চ কসবা থানায় সাধারণ ডায়েরি করা হয়, যার নং ১১৬০।
নিখোঁজের ৫ বছর পর জারু মিয়ার ভাতিজা ও ছেলেদের সাথে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ হয় প্রতিবেশী সাকিল মিয়া গংদের সাথে। বিরোধকে কেন্দ্র করে মারামারি হয় জারু মিয়ার ভাতিজা মো. শিপন মিয়ার সাথে। মারধর আর হত্যার হুমকির সাথে চাচা জারু মিয়াকে গুম করছে বলে এবার তাদেরও গুম করার হুমকি দেয়। জারু মিয়াকে গুমের কথা স্বীকার করায় এবার জারু মিয়ার পরিবারসহ স্থানীয়দের মাঝে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে।
অপরদিকে চাচা জারু মিয়া নিখোঁজ ও গুমের বিষয়টির রহস্য বের করতে হুমকিদাতা সাকিল মিয়া, সুরু মিয়া, বাচ্চু মিয়া, খালেক মিয়া, রমজান মিয়া, শাহ আলম, আলম মিয়া ও জয়দল মিয়াকে অভিযুক্ত করে গত ২০১৭ সালের ২৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়া আদালতে পেনাল কোডের ৩৬৪/৩৪ ধারায় মামলা দায়ের করেন ভাতিজা মো. শিপন মিয়া।
প্রতিবেশী সাকিল মিয়া গংরা ৫ বছর পর এমন হুমকি প্রদর্শন করায় চাচা জারু মিয়ার গুমের রহস্যের ধূম্রজাল এখন তার দিকে। আদালতে মামলা দায়ের করার পর মামলার তদন্ত থানা পুলিশকে দেয়ায় থানা পুলিশের সাথে সাকিল গংরা প্রভাব বিস্তার করে মিথ্যা রিপোর্ট দেয়ার নারাজি দেন মামলার বাদী মো. শিপন মিয়া। বর্তমানে মামলার সঠিক তদন্ত ও সাক্ষী-প্রমাণের ওপর ভিত্তি করে মামলা পুনঃতদন্তের ভার দেয়া হয় পিবিআইকে।
এ বিষয়ে মামলার বাদী শিপন মিয়া বলেন, যেহেতু আমার চাচা জারু মিয়া নিখোঁজের ৫ বছর পর তারা চাচাকে গুম করেছে ও আমাকেও গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই চাচা জারু মিয়াকে তারাই গুম করেছে। চাচাকে গুম করা ও আমাকে মারধর করার সঠিক বিচার চাই।
এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি নিয়ে আমরা আদালতের চিঠি পেয়েছি। মামলাটি সঠিক তদন্তের মাধ্যমে রিপোর্ট আদালতে প্রেরণ করা হবে। পিবিআই সব সময় মানুষের পাশে থেকে কাজ করে। আমি আশা করব, আমার তদন্ত অফিসার তথ্য ডুকুমেন্টের ভিত্তিতে মূল ঘটনা খুঁজে বের করবে।
এমএসএম / জামান
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা