মঠবাড়িয়ায় প্রধান শিক্ষক মোস্তাফিজের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন
পিরোজপুরের মঠবাড়িয়ায় ঐতিহ্যবাহী খাস মহল লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের খামখেয়ালিপনা, আর্থিক দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বুধবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিষ্ঠানের সভাকক্ষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ এবং ২৬ জন শিক্ষকের উপস্থিতিতে গণমাধ্যমেকর্মীদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান।
তিনি বলেন, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের অদক্ষতা ও অব্যবস্থাপনার ফলে প্রতিষ্ঠানটি তার পূর্বের ঐতিহ্য হারিয়ে যাওয়ার উপক্রম দেখা দেয়ায় ২০২০ সালের ২৪ অক্টোবর তার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন, ১ নভেম্বর শহীদ মিনার পাদদেশে মানববন্ধন, ১৫ নভেম্বর বিদ্যালয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার কর্তৃক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পরও অদৃশ্য শক্তিবলে এ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ না করে বরং তাকে সরকার ও স্কুল প্রদত্ত আর্থিক সুবিধা সচাল রেখে পুরস্কৃত করা হয়। ২০২০ সালের ৪ এপ্রিল কমিটির মেয়াদ শেষ হলেও নির্বাচন বন্ধে মামলা করতে তিনি সহয়তা করেন।
তিনি আরো বলেন, ২০২০ সালের ১৬ মার্চ থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন বিনা ছুটিতে, যা চাকরি বিধির চরম লঙ্গন। তিনি অদৃশ্য থেকে মঠবাড়িয়ার একটি শক্তির ওপর ভর করে ছড়ি ঘোড়াচ্ছেন। দুিই মাস মেয়াদের ১টি অ্যাডহক কমিটি করা হলেও তার মেয়াদ প্রায় শেষ পর্যায়। বর্তমানে তিনি কারসাজি করে তার নিজের মতো করে একটি পকেট কমিটি করে বিদ্যালয়ে তার পদ বহাল রাখার পাঁয়তারা করছেন। তার এ চিন্তা-চেতনা কোনোদিনও বাস্তবায়ন হতে দেয়া হবে না। ঈদের পরে তার অপসারণের দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষনা করা হবে।
সংবাদ সম্মেলন শেষে শিক্ষক ও মুক্তিযোদ্ধাগণ প্রধান শিক্ষক মোস্তাফিজের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বাচ্চু মিয়া আকন, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার প্রমুখ।
এমএসএম / জামান
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ