ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

জলবায়ু ক্ষতিগ্রস্তদের মাঝে ডেনমার্কের রাজকুমারী


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৭-৪-২০২২ বিকাল ৫:৫০

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন নির্ধারিত কয়েকটি কর্মসূচি শেষ করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ এলাকায় মধ্যাহ্নভোজের জন্য বরষা রিসোর্টে আসেন। বুধবার (২৭ এপ্রির) দুপুর দেড়টার দিকে তিনি কুলতী গ্রামে জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠিীর সাথে কথা বলেন।

এর আগে সকাল ১০টা ১২ মিনিটের দিকে মুন্সীগঞ্জ এলাকার ধানখালীতে নির্মিত হ্যালিপ্যাডে বিমানবাহিনীর একটি হ্যালিকপ্টারে তিনি অবতরণ করেন। সেখান থেকে তিনি গাড়িযোগে মুন্সীগঞ্জ থেকে ৩ কি.মি দূরে শ্যামনগরের কুলতী গ্রামে যান।

জানা গেছে, তিনি বেশ কিছুক্ষণ উপকূলবর্তী গ্রামে হেঁটেছেন। তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাস এলাকা ঘুরে দেখেন। পরে জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাস এলাকায় অবস্থিত সাইক্লোন সেন্টার ও বেড়িবাঁধও পরিদর্শন করেন রাজকুমারী।

কর্মসূচি অনুযায়ী  তিনি বাঁধের পাশে বসবাসকারী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলেন। মধ্যাহ্নভোজ শেষে তিনি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন ভ্রমণ করবেন এবং বন বিভাগের লোকজনের সাথেও কথা বলবেন।

উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত দেখতে এক দিনের সফরে সাতক্ষীরার উপকূলবর্তী অঞ্চলে এসেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ও জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে তার সফর সম্পন্ন হচ্ছে।

তার নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে এসএসএফ ও স্থানীয় পুলিশ প্রশাসন। তার নিরাপত্তাকে নির্বিঘ্ন করতে সাংবাদিকসহ সাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। 

এমএসএম / জামান

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা