ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ২৮-৪-২০২২ দুপুর ১১:৪৯

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যােগে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।  বুধবার (২৭ এপ্রিল) স্টার কাবাব রেস্তোরাঁয় এ ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবাগত পৌর প্রশাসক ঊর্মি ভৌমিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত এবং মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম। 

মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক মনোয়ার প্রমুখ।

এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল, ওসি (তদন্ত)  আব্দুল হালিম, উপজেলা  আওয়ামী লীগের  যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাজমুল আহসান কবির, কেন্দ্রীয় জামে মসজিদের সানি ইমাম হাফেজ মাওলানা গোলাম কিবরিয়াসহ উপজেলা প্রেসক্লাবের সম্পাদকমণ্ডলীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে কেন্দ্রীয় মসজিদের সানি ইমাম হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এমএসএম / জামান

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ

নাচোলে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময় মত অফিস না আসার অভিযোগ