ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় জনপ্রতিনিধির স্বাক্ষর জালিয়াতি করে ভিজিএফের চাল বিতরণের অভিযোগ


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৮-৪-২০২২ দুপুর ৩:৪

জনপ্রতিনিধির স্বাক্ষর জাল করে স্বজনপ্রীতির মাধ্যমে ভিজিএফের চাল বিতরণের অনিয়মের অভিযোগ উঠেছে কুমিল্লা সদর উপজেলার সাবেক ইউপি সদস্য আবদুল হান্নান জাহাঙ্গীরের বিরুদ্ধে। তিনি বর্তমান মেম্বার জামাল হোসেনের সিল ও স্বাক্ষর জালিয়াতি করে ইউনিয়নের বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  প্রধানমন্ত্রীর উপহার দুস্থ ও অসহায়দের মাঝে চাল বিতরণের অনিয়ম চিত্রে দেখা যায়। সাবেক মেম্বার তার নির্বাচনে বরাদ্দ পাওয়া সিলিং ফ্যান প্রতীক ব্যবহার করে ও বর্তমান মেম্বার জামাল হোসেনের স্বাক্ষর জালিয়াতি করে আত্মীয়স্বজনদের মাঝে ভিজিএভের চাল বিতরণ করছেন। 

বিতরণ কাজে সহযোগিতা করছেন দুতিয়ারা গ্রামের সাজ্জাদ হোসেন, কুদ্দুস মিয়া ও হিরন সরকার। তারা জানান, চেয়ারম্যানের নির্দেশে তারা চাল বিতরণ করছেন। তবে সংবাদ সংগ্রহের খবর পেয়ে কৌশলে পালিয়ে যান ঘটনার সাথে জড়িত সাবেক মেম্বার আবদুল হান্নান জাহাঙ্গীর। 

এ বিষয় সুবিধাভোগীরা জানান, জাহাঙ্গীর মেম্বার তার নিজের প্রতীক দেয়া সিলিং ফ্যান দিয়ে নিজের নাম স্বাক্ষর করে তাদের বলেন, যাকে ভোট দিয়েছ, সে কি তোমাদের চাল দিচ্ছে ? চাল দিচ্ছি আমি। এই দেখ সিলিং ফ্যান মার্কা আমার টোকেন, এটা নিয়ে স্কুলে গেলে চাল দিয়ে দেবে। 

স্থানীয়রা জানান, জামাল মেম্বার নির্বাচিত হলেও তাকে ইউনিয়ন অফিসে কোনো বাজেট বা উন্নয়নকাজে ডাকা হয় না। সাবেক মেম্বার আবদুল হান্নান জাহাঙ্গীরের সাথে চেয়ারম্যানের সুসম্পর্ক, তাই তাকে দিয়েই কাজ করাচ্ছেন চেয়ারম্যান। 

এ বিষয়ে চেয়ারম্যান মুঠোফোনে জানান, ‘সরকারের কাজ যেমনে চালন যায় এমনেই তো চালাতে হইব। মেম্বারের সাথে কি হইছে, সেটা বিষয় না, বণ্টন ঠিক আছে কি-না সেটাই বিষয়। আমার ইউনিয়নে যথেষ্ট পরিমাণ তদারকি করার লোক আছে।’ এ কথা বলে ফোনে কেটে দেন। 

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আরফিন জানান, ভোক্তভোগীরা কেউ লিখিত অভিযোগ দিলে সেটা নিয়ে আমরা ব্যবস্থা নেব। কেেউ নিজের নির্বাচনী প্রতীক ব্যবহার করে কোনো কাজ করা আইনত দণ্ডনীয় অপরাধ। 

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত