ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৮ মে


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ২৯-৪-২০২২ দুপুর ১২:২২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৮ মে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ১৬ জুন পর্যন্ত। বৃহস্পতিবার  (২৮ এপ্রিল) ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব মো: আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

আবু হাসান বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এবছর মোট পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-এর পরীক্ষা ‘এ’ ইউনিটে, সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের পরীক্ষা ‘বি’ ইউনিটে, কলা ‍ও মানবিকী অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউটের পরীক্ষা ‘সি’ ইউনিটে, ব্যবসায় শিক্ষা অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরীক্ষা ‘ই’ ইউনিটে জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা ‘ডি’ ইউনিটে অনুষ্ঠিত হবে। ৩১ জুলাই থেকে ১১ আগস্ট পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। 

তিনি আরও বলেন, সকল ইউনিটে এমসিকিউ পদ্ধতিতে ৮০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার সময় থাকবে ৫৫ মিনিট এবং পাশ নম্বর ন্যূনতম ৩৩%। তবে ভর্তির জন্য বিষয় ভিত্তিক নির্ধারিত নম্বর পেতে হবে। 

পরীক্ষার মান বন্টন নিয়ে আবু হাসান বলেন, এ ইউনিটে গণিতে ২২, রসায়নে ২২, পদার্থবিজ্ঞানে ২২, 
বাংলায় ৩, ইংরেজি ৩ ও আইটিতে ৮ নম্বরের, বি ইউনিটে বাংলায় ২৫, ইংরেজিতে ২৫, সাধারণ গণিতে ৫ এবং সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় ও আইকিতে ২৫ নম্বরের, সি ইউনিটে বাংলায় ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট বিষয়ে ৫০ নম্বরের, ডি ইউনিটে রসায়নে ২৪, উদ্ভিদ বিজ্ঞানে  ২২, প্রাণীবিদ্যায় ২২, বাংলা ও ইংরেজিতে ৮ এবং বুদ্ধিমত্তায় ৪ নম্বরের এবং  ই ইউনিটে  বাংলায় ১০, ইংরেজিতে ৩০, গণিতে ২৫ ও সমসাময়িক ব্যবসায়িক বিষয়াবলিতে ১৫ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এছাড়াও ভর্তি সংশ্লিষ্ট সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট juniv-admission.org তে পাওয়া যাবে। 

জামান / জামান

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন