বাঘায় ৩ হাজার মানুষের মুখে ঈদের হাসি ফোটালেন প্যালেন মেয়র পিন্টু
রাজশাহীর বাঘায় নগদ ৮ লাখ টাকা বিতরণ করে ৩ হাজার মানুষের মুখে ঈদের হাসি ফোটালেন পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু। ২৭ রমজান ( ২৯ এপ্রিল) শুক্রবার সকাল সাড়ে ৮টায় গাওপাড়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে প্রায় তিন হাজার অসহায়, দুস্থ মানুষের মাঝে এ টাকা বিতরণ করেন তিনি।
জানা যায়, ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আযহায় নগদ টাকা সহ শাড়ি ও লুঙ্গি, শীতকালে কম্বল বিতরণ করে থাকেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা পৌরসভার প্যানেল মেয়র এবং প্রতিষ্ঠিত ঠিকাদার শাহিনুর রহমান পিন্টু। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ সকল সামাজিক কর্মকাণ্ডগুলোতে সার্বিক সহায়তা প্রদান করার পাশাপাশি ব্যক্তিগত সমস্যায় পড়া মানুষের পাশে থেকে সহায়তা করেন তিনি। তারি ধারাবাহিকতায় ইসলামী শরীয়ত অনুসারে বাৎসরিক যাকাতের টাকাসহ ঈদ উপহার মোট আট লক্ষ টাকার সাথে ১লক্ষ টাকা যুক্ত করে জন প্রতি ৩শত করে তিন হাজার মানুষের হাতে তুলে দেন। এসময় সকলের মুখে ঈদের আনন্দে হাসি লক্ষ্য করা যায়।
এ সময় প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী চারঘাট-বাঘার উন্নয়নের রুপকার আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপির জন্য সকলের কাছে দোয়া চান।
তিনি বলেন, প্রকৃতপক্ষে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ও আস্থাভাজন, আমার নেতা, চারঘাট বাঘার সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিভাবক, উন্নয়নের রুপকার আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি ভাইয়ের নির্দেশনায় জনগণের পাশে থাকার চেষ্টা করি মাত্র। তার পাশাপাশি ঈদের আনন্দ সকলের মাঝে ছাড়িয়ে দিতেই আমার এই ছোট্ট প্রয়াস। রাজশাহীর বাঘায় প্যানেল মেয়র পিন্টুর উপহারে তিন হাজার মানুষের মুখে হাসি।
জামান / জামান
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম
পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা
বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক
আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড
সাংবাদিক জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি
রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা
শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল
মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান