ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পাটুরিয়া ঘাটে র‌্যাবের হাতে ৫ ছিনতাইকারী আটক


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৯-৪-২০২২ বিকাল ৫:৮

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে ৫টি চোরাই মোবাইল ফোনসহ ৫ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন।

আটককৃতরা হলো- মো. মনির হোসেন (৩৫), মো. আলিমুল্লাহ হযরত আলী মোল্লা (২৭), মো. হিরু শেখ (২২), মো. রাসেল (১৯), মো. আল আমিন মোল্লা (২৪)।

র‌্যাব-৪ মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে ওই ছিনতাইকারীদের আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ মানিকগঞ্জ জেলার শিবালয় থানার পাটুরিয়া ঘাট এলাকায় মোবাইল ফোন ছিনতাই করে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে শিবালয় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

জামান / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ