ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে পথশিশুদের ঈদের পোশাক প্রদান ও মেহেদী উৎসব


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৩০-৪-২০২২ দুপুর ৩:৪২

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন দশমিক এর উদ্যোগে অসহায় পথশিশুদের ঈদের নতুন পোষাক প্রদান ও মেহেদী উৎসব করা হয়েছে। স্বেচ্ছাসেবী তরুণ ছাত্র ছাত্রীদের হাত খরচের জমানো টাকায় শনিবার (৩০ এপ্রিল) এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন- দশমিক ফাউন্ডেশনের উপদেষ্টা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো.রাশেদ খান মেনন (রাসেল), সরকারি সা'দত কলেজের সহযোগী অধ্যাপক ড. সাইফুল মালেক আনসারী, দেহগড়ি শরীরচর্চা ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, লেখক ও সাহিত্যিক বঙ্গশ্রী কবি এনায়েত করিম, কবি শাহীন মামুন প্রমুখ।

দশমিক ফাউন্ডেশন এর সভাপতি মিনারুল ইসলাম এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব আমেনা আক্তার তিলোত্তমা, সাংগাঠনিক সম্পাদক রোহিত সাহা প্রাপ্ত, কোষাধ্যক্ষ নিলয় সাহা, চিকিৎসা বিষয়ক সম্পাদক ত্রিজান চৌহান, জয় সাহা, তিথি, মলি, লিমা, ইয়াসীন, উম্মে হাবিবা, রোমান, হ্যাপি, রিনা, ওলি, ফৌজিয়া'সহ আরো অনেকে।

আয়োজকরা বলেন, অনেক পরিবার আছে যারা ঈদ আনন্দ উপভোগ করতে পারেনা। আমাদের সমাজে অনেক ধনী ও উচ্চবিত্তশীল পরিবার আছে, যারা বিলাসিতায় লাখ লাখ টাকা নষ্ট  করে। অথচ সমাজের নিম্নশ্রেণীর মানুষের দিকে তাকিয়েও দেখে না। এই মানুষগুলো সামান্য সহযোগিতা পেলে তাদের কাছে প্রতিদিনই ঈদ মনে হয়। আমরা যদি চেষ্টা করি তবে তাদের মুখে হাসি ফোটাতে পারি। এই ছোট ছোট বাচ্চাদের জামাকাপড়  দেয়ায় তারা খুব খুশি হয়েছে। দশমিক সংগঠনটি চেষ্টা করছে কিছু জামাকাপড় দিয়ে তাদেরকে ঈদ আনন্দ দেয়ার। একই সাথে ছিন্নমূল শিশুদের নিয়ে মেহেদী উৎসব করেছে সংগঠনটি। মেহেদী দিতে কার না ভালো লাগে।  মেহেদী রঙে নিজেদের রাঙাতে সবারই ভালো লাগে। তাইতো নতুন পোশাকের পাশাপাশি এই মেহেদি উৎসবের আয়োজন। মেহেদী পড়তে আসা খাদিজা ও স্বর্ণা জানায়, আগে কোনো ঈদে তারা মেহেদী পড়েনি। ঈদের নতুন কাপড়ের সাথে হাতে মেহেদী দিতে পেরে অনেক খুশি। মেয়ে শিশুদের পাশাপাশি ছেলে শিশুরাও খুশিমনে মেহেদীর রঙে রাঙ্গিয়েছে তাদের হাত। মেহেদি লাগানোর পর তাদের খুশি কে দেখে।

ধনী গরীব সকল ভেদাভেদ ভুলে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ছোট ছোট ছেলে মেয়েরা মেহেদীতে হাত রাঙ্গানোর ব্যস্থতা ছিল দেখার মতো। মেহেদী উৎসব ও ঈদের জামাকাপড়  এই আয়োজনে দশমিক ফাউন্ডেশনের প্রতিটি সদস্য আত্মতৃপ্তি নিয়ে কাজ করেছে।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার