ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খুলনায় ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু


খুলনা ব্যুরো photo খুলনা ব্যুরো
প্রকাশিত: ২৪-৬-২০২১ দুপুর ১২:৭

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনার তিন হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে। খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে একজন, খুলনা জেনারেল হাসপাতালে দুজন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তারা। আজ বৃহস্পতিবার (২৪ জুন) সকালে সংশ্লিষ্ট হাসপাতালের মুখপাত্ররা এসব তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে রেড জোনে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি আসমা (২৫) গোপালগঞ্জ সদরের বাসিন্দা। গত ২২ জুন সকাল পৌনে ৭টার দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আর বুধবার রাতে তার মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩২ জন, আবার সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১৭ জন। আর আইসিইউতে রয়েছেন ১৯ জন। সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৪৮জন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- নড়াইলের কালিয়ার দীন মোহাম্মদ (৮০) ও বাগেরহাটের গোয়ালখালীর সুলতান হাওলাদার (৬৫)। এ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন, গত ২৪ ঘণ্টায় একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালন ডা. গাজী মিজানুর রহমান। তিনি জানান, মৃত ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার কলারোয়ার জেসমিন (২৬), শ্যামনগরের মোহাম্মদ আলী (৫৮) ও যশোরের কেশবপুরের আব্দুল আজিজ (৬৫)। হাসপাতালটিতে বর্তমানে ৯৭ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে আইসিইউতে ৫ জন ‍এবং এইচডিইউতে আছেন ৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। এ সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩০ জন। বুধবার এ হাসপাতালে ২৩ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছিল।

জামান / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন