ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার এর ঈদ সামগ্রী বিতরণে খুশি সাধারণ মানুষ


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২-৫-২০২২ দুপুর ১:৪৮
টাঙ্গাইল সদর উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা আক্তার এর ব্যক্তিগত অর্থায়নে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নে ৫ শতাধিক দরিদ্র পরিবারকে এ ঈদ সামগ্রী প্রদান করেন তিনি। ঈদের উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি তৈল ও এক প্যাকেট সেমাই। এছাড়াও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যক্তিগত অর্থায়নে সাধারণ মানুষের জন্য ঈদের উপহার সামগ্রী প্রদান করেন তিনি। 
ঈদ সামগ্রী পেয়ে গালা গ্রামের বাছিরন নেছা বলেন, প্রতি ঈদেই আমাদের মহিলা চেয়ারম্যান মেলাকিছু দেয়। আমাদের বাজার করতে হয়না। একই এলাকার মর্জিনা বেওয়া বলেন, স্বামীর মৃত্যর পর সংসারে আয়রোজগার কম, সরকার থেকে কার্ড করে দিছে আর বিড়ির কাজ করে সংসার চালাই। ঈদের মধ্যে ছেলে-মেয়ের কাপড় কেনার পর বাজার সদাই করা খুব কষ্ট হয়ে যায়। গত তিন বছর যাবত আমাগো ভাইস চেয়ারম্যান আপা ঈদের সামগ্রী দেয়। এগুলো পেয়ে খুব খুশি হয়েছি বলে জানান ওই মহিলা। জিন্নাহ নামের এক ব্যাক্তি বলেন, ঈদের মধ্যে এই উপহার পেয়ে খুব উপকার হয়। ছেলে মেয়েদের নিয়ে ঈদ ভালো কাটবে। 
টাঙ্গাইল সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার বলেন, বৈশ্বিক করোনা মহামারিতেও আমি সাধারণ মানুষের পাশে ছিলাম। ঈদেও উপজেলার প্রতিটা গ্রামে ঘুরে-ঘুরে দরিদ্র পরিবারে মাঝে এ ঈদ সামগ্রী তুলে দেই। এ ঈদ সামগ্রী তুলে দিতে পেরে মনের প্রশান্তি ও আনন্দ অনুভব করি। তিনি আরও বলেন, তার বাসা থেকেও দরিদ্র মানুষের জন্য এ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ ছাড়াও ঈদ উপলক্ষে উপজেলার মহিলা আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেত্রীদের মাঝে শাড়ী বিতরণ করেন মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার। ব্যক্তি উদ্যোগের এই কর্মকাণ্ডকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। প্রত্যেকে যদি যার যার অবস্থান থেকে এভাবে সাধারন মানুষের জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দেয়, তাহলে ত্যাগের মহিমায় ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়বে। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার