ধামরাইয়ে পালক ছেলের হাতে পিতা খুন : আটক ২
ঢাকার ধামরাইয়ে জমিজমা নিয়ে বিরোধের জেরে পালক ছেলের শাবলের আঘাতে দেওয়ান দেলোয়ার হোসেন দিদার (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পালক ছেলে ও ছেলের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) দুপুর ১টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের বান্নল গ্রামের বোচার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দেওয়ান দেলোয়ার হোসেন দিদার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বান্নল বোচার বাড়ি এলাকার বাসিন্দা। আটকরা হলেন- নিহতের পালক ছেলে সোহেল রানা (৪৩) এবং তার ছেলের স্ত্রী সোনিয়া (৩৭)। তারা একই এলাকার বাসিন্দা।
নিহতের ভাতিজা জানান, পালক আনা ওই ছেলে আমার কাকার (নিহত দিদার) জমিতেই বাড়ি করে পরিবারসহ থাকত। তবে তাকে কোনো জমি লিখে দেয়া ছিল না। কিছুদিন আগে সে আরেকটা ঘর তোলার জন্য বাড়ির পাশে আরেকটা জমিতে খোঁড়াখুঁড়ি করতে গেলে কাকা তাকে নিষেধ করেন। এসব নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝগড়াঝাটি চলছিল। পরে আমরা সবাইকে নিয়ে বসে ওই বাড়ির জমিটা তাকে লিখে দিতে বললে কাকা রাজি হন। তবে আজ সকালে সোহেল আবার ঘরের কাজ শুরু করে। যেখান থেকে খোঁড়া শুরু করে তাতে কাকার বাড়ির রাস্তা বন্ধ হয়ে যেত। এজন্য কাকা সেখানে বাধা দেন। পরে তর্কাতর্কি শুরু হলে একপর্যায়ে সোহেল তার বাবার ঘাড়ে শাবল দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শুকুর আলী নামে এক প্রতিবেশী বলেন, ঘর তোলার জন্য সে যেখান থেকে খোঁড়া শুরু করেছিল তাতে বাবার বাড়ির চলাচলের পথ বন্ধ হয়ে যেত। সেজন্য বাধা দিতে গেলে সোহেল তার বাবাকে শাবল দিয়ে কোপ দেয়। এতেই তার বাবা মারা যান।
কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল মোল্লা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামিদের আটক করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নিহতের মৃতদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ