সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের নির্দেশ
সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর সাতক্ষীরা পৌরসভার মেয়রের করা অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়া হয়। গত বৃহস্পতিবার এ আদেশ জারি হয়।
সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন, পৌরসভায় কাজী বিরাজ হোসেন নামের অস্থায়ী এক কর্মচারীর চাকরি স্থায়ীকরণের জন্য তিন লাখ চার হাজার টাকা ঘুষ নেন প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীন। কিন্তু তার চাকরি স্থায়ীকরণ হয়নি। এছাড়া কর্মচারীদের অহেতুক হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কর্মচারীদের এসব অভিযোগ তিনি স্থানীয় সরকার বিভাগে পাঠান। পাশাপাশি অভিযোগের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠান পৌর মেয়র।
ভূক্তভোগী সাতক্ষীরা চতুর্থ শ্রেণি কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান বাপী বলেন, বিনা নোটিসে আমিসহ সাত কর্মচারীকে চাকরি থেকে অপসারণ করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। শুধু তাই নয়, তিনি আমাদের পৌরসভা চত্বরে দেখলে গুলি করে মারার হুমকি দিয়েছেন।
সাতক্ষীরা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস বলেন, পৌরসভার মেয়র প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন। তবে সেটির তদন্তের নির্দেশনার বিষয়ে তার কিছু জানা নেই।
খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন (এনডিসি) বলেন, নাজিম উদ্দীনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্তের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সোমবার চিঠি পেয়েছি। দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে।
উল্লেখ্য, ২০২০ সালের ২০ মার্চ কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে এনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেন তৎকালীন আরডিসি নাজিম উদ্দীন। পরবর্তীতে বিভাগীয় শাস্তিস্বরূপ তার বেতনক্রম ষষ্ঠ থেকে সপ্তমে নামিয়ে আনা হয়।
জামান / জামান
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে