মহেশপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
ঝিনাইদহের মহেশপুরে জুলি খাতুন (২৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী বাবলু শেখকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ মে) রাত ৮টার দিকে উপজেলার সেজিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সামন্তা গ্রামের আবুল কালামের মেয়ে। অভিযুক্ত স্বামী সেজিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানান, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্বামী বাবলুর কুড়ালের কোপে স্ত্রী জুলি খাতুন গুরুতর জখম হন। পরে এলাকাবাসী উদ্ধার করে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গার জীবননগর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। এতে ঘাতক স্বামী বাবলু শেখকে আটক করা হয়েছে। শনিবার সকালে হত্যা মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জামান / জামান
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত