ধামরাইয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী রশিটান খেলা অনুষ্ঠিত
ধামরাইয়ে কুশুরা ইউনিয়নে গ্রামবাংলার ঐতিহ্যবাহী রশিটান (কাছিটান) এর ফাইলান খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার গোলাইল গ্রামের বোর্ড মিলস্ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার আয়োজন করে কুশুরা ইউনিয়ন ৯নং ওয়ার্ড আ'লীগের সভাপতি ও কুশুরা ইউপি সদস্য মোঃ সোলাইমান।
খেলাটি দীর্ঘ ১২ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে,কাছিটান দেখতে ভিড় জমায় নানা বয়সের কয়েক হাজার দর্শনার্থী। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আনন্দে মেতে উঠেন সবাই।
রাশিটান খেলাটিতে কুশুরা ইউনিয়ন ৯নং ওয়ার্ড আ'লীগের সভাপতি ও কুশুরা ইউপি সদস্য সোলাইমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
রশিটান খেলাটি উদ্বোধন করেন কুশুরা ইউপি চেয়ারম্যান কৃষিবিদ বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান।
প্রধান অতিথি আলহাজ্ব বেনজীর আহমদ বলেন, মূলত এই খেলাটি পহেলা বৈশাখে হয়ে থাকে। গত দুই বছর করোনার কারনে খেলাটি বন্ধ ছিল। এবছর পহেলা বৈশাখে রমজান ছিল, সে কারনেই ঈদের পর আজ ঈদ আনন্দ হিসেবে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া ঐতিহ্যবাহী রশিটান খেলার ধারাবাহিকতা ধরে রাখতে তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
কাছিটান প্রতিযোগিতা পরিচালনা করেন সোলাইমান মেম্বান। প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় গুতইল গ্রাম বনাম মক্কা মদিনা এন্টারপ্রাইজ অংশগ্রহন করেন। এতে বিজয়ী হয় গোতইল গ্রাম ও রানাআপ হয় মক্কা মদিনা এন্টারপ্রাইজ।
পরে বিজয়ী দলটিকে এক লক্ষ ঊনেপঞ্চাশ হাজার টাকা মূল্যে একটি মহিষ ও রানাআপ দলটিকে ছিয়ানব্বই হাজার টাকা মূল্যে একটি ষাড় গুরু পুরস্কার হিসাবে তুলে দেন।
খেলাটিতে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু,ভাড়ারিয়া ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদক মোরছালিন সরদার প্রমুখ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ