ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় কিশোরীকে পিটিয়ে আহত


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৭-৫-২০২২ রাত ৮:৪
নড়াইলের লোহাগড়া পৌর এলাকার এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ করতে পিটিয়ে আহত করেছে স্বজনরা। গুরুতর  আহত কিশোরীকে প্রতিবেশীরা উদ্ধার করে লোহাগড়া হাসপতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত কিশোরীর মা বাদী হয়ে লোহাগড়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। কিন্তু লোহাগড়া থানা পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। এদিকে কিশোরীকে মারপিটের ঘটনায় পুলিশ তৎপর না হওয়ায় বাদী এ্যাড. শাহাজিয়া শারমিন নড়াইলের পুলিশ সুপারের সাথে দেখা করেছেন।
 
জানা গেছে,লোহাগড়া পৌর এলাকার লক্ষীপাশা গ্রামের মৃত আশরাফুজ্জামান লিমনের সাবেক স্ত্রী নড়াইল জেলা জজ কোর্টের আইনজীবী এ্যাড. শাহাজিয়া শারমিন তার দু’ কন্যা সন্তানসহ স্বামীর ভিটায় বসবাস করে আসছে। স্বামীর মৃত্যুর পর শাহাজিয়ার শাশুড়ি মৃত লিমনের মা তার একমাত্র ছেলের ঘরের দু’ নাতনীকে বাড়ীর অর্ধেক সম্পত্তি ও ননদকে অর্ধেক সম্পত্তি লিখে দেন। 
 
কিছুদিন পর লিমনের মা ও বাবা মারা যান। এরপর লিমনের বোন শামসুন্নাহার লুনা ও তার স্বামী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর বেনাপোল অফিসে উপ-পরিদর্শক পদে কর্মরত আশরাফুল আলম পলাশ মিলে লিমনের দু’ মেয়েকে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করে আসছে। এসব ঘটনায় শুক্রবার লোহাগড়া থানায় ঊভয় পক্ষকে নিয়ে শালিস বসে। শালিসে থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র দু’পক্ষকে আদালতে যাওয়ার পরামর্শ দেন। 
 
পরে বিকাল সাড়ে ৫ টার দিকে লিমনের বড় মেয়ে এসএসসি পরীক্ষার্থী স্নেহা (১৬) নিজেদের বসত ঘরে প্রবেশ করতে গেলে শামসুন্নাহার লুনা ও তার স্বামী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর বেনাপোল অফিসে উপ-পরিদর্শক পদে কর্মরত আশরাফুল আলম পলাশ,সাবেক পৌর কমিশনার ফাতেমা খানম (ফতে) ও তার ভাইয়ের মেয়ে আফসানা,ফারজানা বাঁধা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। 
 
এ সময় স্নেহা তার নিজ করে ঘরে ঢুকতে গেলে তাকে লোহার রড় ও লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। প্রতিবেশিরা গুরুতর আহতাবস্থায় স্নেহাকে উদ্ধার করে লোহাগড়া হাসপতালে ভর্তি করেন। স্নেহাকে মারপিটের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিসহ ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় । এ ঘটনায় ক্ষুব্ধ মানুষজন দ্রুত হামলাকারীদের গ্রেফতারে পুলিশে-প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে। এ ঘটনায় স্নেহার মা বাদী হয়ে লোহাগড়া থানায় ৬ জনের নামে এজাহার দাখিল করলেও পুলিশ এখনও নিরব।
 
আহত স্নেহার মা নড়াইল জেলা জজ কোর্টের আইনজীবী এ্যাড. শাহাজিয়া শারমিন বলেন, আমার সন্তানদের তাদের পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ করে আমার ননদ লুনা ও তার স্বামী গং সম্পত্তি বিক্রি করে অর্থ আত্নসাত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমি এতিম ও অসহায় সন্তানকে মারার ঘটনায় এলাকাবাসীসহ রাষ্ট্রের কাছে বিচার দাবি করছি।
 
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন বলেন,বিষয়টি পারিবারিক। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন