মানিকগঞ্জে দুই মেয়েসহ মাকে জবাই করে হত্যা
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় দুই মেয়েসহ মাকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী আসাদুর জামান রুবেল পলাতক রয়েছে। আসাদুর জামান রুবেল বালিয়াখোড়ারার ইউনিয়নের আঙ্গরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় গ্রামের একজন দন্ত চিকিৎসক।
রোববার (৮ মে) সকাল ৭টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ঘিওর থানা পুলিশ মেয়ে ও মায়ের জবাই করা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরজাহান লাবনী বলেন, দুই মেয়েসহ মাকে জবাই করে হত্যার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যার ঘটনার তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। তিনি আরো জানান, ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী আসাদুর জামান রুবেল পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান