ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

তানোরে ১০ বছরের কারাদণ্ড এড়াতে ২০ বছর আত্মগোপন!


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৮-৫-২০২২ দুপুর ১২:২০

আদালতের দেয়া ১০ বছরের কারাদণ্ড এড়াতে ২০ বছর ধরে আত্মগোপনে ছিলেন এক ব্যক্তি। স্থায়ী আবাস গড়েছিলেন ভারতে। তবে শেষ রক্ষা হলো না। অবশেষে তাঁকে পুলিশের কাছে ধরা পড়তেই হলো। রাজশাহীর তানোর থানা পুলিশ শনিবার রাত আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘুঘুডিমা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছে।

এই ব্যক্তির নাম আবদুস সাত্তার। এখন বয়স আনুমানিক ৬০। তাঁর বাবার নাম মো. গরিবুল্লাহ। তানোর উপজেলার কিসমত বিল্লি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। এক সময় ডাকাত হিসেবে কুখ্যাতি ছিল সাত্তারের। ১৯৯৯ সালের ৯ মার্চ এক ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। কিন্তু মামলা হওয়ার পর থেকেই ভারতের মুর্শিদাবাদে চলে যান সাত্তার।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, ডাকাতির অভিযোগ অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত আসামির অনুপস্থিতিতেই তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড। কিন্তু আসামিকে আর পাওয়া যায়নি। তিনি ভারতে গিয়ে স্থায়ী হন।

তবে কয়েকদিন আগে তিনি চাঁপাইনবাবগঞ্জে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। গোপন তথ্যের ভিত্তিতে তানোর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আজ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।

জামান / জামান

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন