ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে ১৭ ভরি স্বর্ণালংকার নিয়ে কাজের মেয়ে উধাও


আনিছুর রহমান, রূপগঞ্জ photo আনিছুর রহমান, রূপগঞ্জ
প্রকাশিত: ৮-৫-২০২২ বিকাল ৫:৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজের মেয়ে সেজে বাড়িতে ঢুকে ১৩ দিনের মাথায় ১২ লাখ ৭৫ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে উধাও হয়েছে কাজের মেয়ে তানিয়া আক্তার। ঘটনাটি ঘটেছে উপজেলার তারাব পৌর এলাকার মো. শামীম মিয়ার বাড়িতে। গত বুধবার ঈদের পরদিন রাতে কাজের মেয়ে তানিয়া আক্তার ঘরে রাখা নগদ ৪৮ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে বলে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মো. শামীম মিয়া। 

অভিযোগ সূত্রে জানা যায়, শামীম মিয়া তারাব এখলাস উদ্দিন স্কুল এন্ড কলেজের পাশে বধুয়া জুয়েলার্স দোকানে  তানিয়া আক্তার (২১) নামের একটি মেয়ে  আসে এবং সে তার অসহায়ত্বের কথা বলতে থাকে যে কোন একটা কাজের সুযোগ করে দিতে বলে শামীমকে।  শামীম এসময় মেয়েটির অসহায়ত্বর কথা ভেবে তাদের বাড়িতে নিয়ে তার স্ত্রীর কাজে সহযোগিতা করতে রেখে দেয়। সেই সুবাদে মেয়েটি ভালো কাজকর্মও করে এবং শামীম ও তার পরিবারের বিশ্বাসী হয়ে পড়ে। এদিকে শামীম যখন ঈদের আগের দিন গত ২ মে সোমবার রাতে দোকানের কাস্টমারদের বিভিন্ন ধরনের ১০ ভরি স্বর্ণালংকার নিরাপত্তার বিষয় চিন্তাভাবনা করে বাড়িতে নিয়ে আসে এবং ওয়ার্ডড্রোপের ভিতর রেখে দেয়। তানিয়া আক্তার নামের এ চোর গত ৪/৫/২২ইং বুধবার রাত সাড়ে ১১ টার দিকে শামীম বাহিয়ে থাকা অবস্থায় শামীমের স্ত্রীকে দইয়ের সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে ফেলে এবং ড্রয়ারে রাখা ১০ ভরি ও স্ত্রীর ৭ ভরি মোট ১৭ ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে গেছে বলে জানান শামীম মিয়া। তবে এ ঘটনায় তানিয়ার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি চুরির মামলা করা হয়েছে। 

এ ঘটনায় রূপগঞ্জ থানার ওসি তদন্ত হুমায়ুন কবির মোল্লা বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেব। 

জামান / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা