‘দ্য ভেট এক্সিকিউটিভ' প্রতিযোগিতায় বিজয়ী বশেমুরবিপ্রবির ৩ শিক্ষার্থী
বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২২ উদযাপন উপলক্ষে সারাদেশের সকল ভেটেরিনারিয়ান ও ভেটেরিনারি শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত 'দ্য ভেট এক্সিকিউটিভ' প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের তিন শিক্ষার্থী।
বিজয়ী তিন শিক্ষার্থী হলেন- দ্বিতীয় বর্ষের তাজকিয়া আকবর ঋতু, তৃতীয় বর্ষের খাদিজাতুল কুবরা তমা এবং চতুর্থ বর্ষের তোফায়েল আহমেদ।
প্রতিযোগিতাটি তিনটি ক্যাটাগরিতে- পোস্টার ডিজাইন, প্রেজেন্টেশন তৈরি এবং ভিডিও মেকিংয়ের ওপর ভিত্তি করে আয়োজন করা হয়।
বিজয়ী চতুর্থ বর্ষের শিক্ষার্থী তোফায়েল আহমেদ বলেন, বিগত বছরেও আমাদের বিভাগের তিনজন শিক্ষার্থী বিজয়ী হয়েছিলেন। বরাবরের ন্যায় এ বছরের প্রতিযোগিতায়ও আমাদের বিভাগের তিনজন বিজয়ী হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মরত ভেটেরিনারিয়ানদের মধ্য থেকে মোট ১৫ জন বিজয়ী হয়েছেন, যেখানে প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন।
এই শিক্ষার্থী বলেন, আমরা তিনজনই প্রায় একই বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছি ‘চতুর্থ শিল্প বিপ্লবে ভেটেরিনারি পরিবার কিভাবে যুক্ত হয়ে তাল মিলিয়ে চলতে পারবে’। কোন কোন বিষয়ে আমাদের ঘাটতি রয়েছে, ঘাটতি কিভাবে পূরণ করা যায়, উন্নত প্রযুক্তি ব্যবহার করে কিভাবে প্রাণিসম্পদের উৎপাদন বাড়ানো যায়, মানুষ এবং পশুপাখি একে অপরের ক্ষতি বা হুমকির কারণ না হয়ে কিভাবে সহবস্থান করতে পারে ইত্যাদি বিষয়ে পোস্টার এবং ভিডিও এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।
তিনি আরো বলেন, বিগত দুই বছরে দেশের যেকোনো ভেটেরিনারি সম্পর্কিত প্রতিযোগিতায় আমাদের বিভাগের শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখেছে। দুই বছর আগেও অনেকে বিশ্ববিদ্যালয়ের নাম জানত না, ভেটেরিনারি বিভাগ আছে বললে আকাশ থেকে পড়ত! সে বিভাগের শিক্ষার্থীদের এখন সর্বোচ্চ অ্যাক্টিভিটি।
প্রসঙ্গত, 'দ্য ভেট এক্সিকিউটিভ' দেশ-বিদেশের সকল ভেটেরিনারিয়ানদের নিয়ে গঠিত একটি সংগঠন, যারা ভেটেরিনারিয়ান এবং সাধারণ মানুষের মাঝে ভেটেরিনারি সম্পর্কিত সকল বিষয় নিয়ে সর্বাত্মক কাজ করে। বাংলাদেশে 'বিশ্ব ভেটেরিনারি দিবস' সর্বোচ্চ পর্যায় থেকে 'দ্য ভেট এক্সিকিউটিভ' উদযাপন করে আসছে।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied