নগরীতে যুবদল-ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ
রাজশাহীতে যুবদল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন যুবদলের নেতারা। গতকাল রোববার (৮ মে) বিকেলে নগরীর বাটার মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজাশাহী জেলা যুবদল ও ছাত্রদলের আয়োজনে রোববার বিক্ষোভ মিছিল বের করে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল বের করেন তারা।
মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনক। এ সময় জেলা যুবদল ও ছাত্রদলের অন্য নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।
জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল জানান, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে বাটার মোড়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা প্রদান করে। পরে পুলিশের সাথে কথা বলে বাটার মোড়ের দিকে শান্তিপূর্ণভাবে এগোতে থাকলে হঠাৎ করে দুই পুলিশ সদস্য মোটরসাইকেলযোগে এসে কোনোকিছু বলার আগেই বিনা উস্কানিতে অতর্কিতভাবে মিছিলের ওপর লাঠিচার্জ করে এবং নেতাকর্মীদের বেদম মারপিট শুরু করে।
তিনি আরো জানান, পুলিশের মারপিটে ১২ নেতাকর্মী আহত হন। এরমধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। আহতরা সবাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান টুটুল।
এদিকে, রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য গোলাম মোস্তফা মামুন ও বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied