মানিকগঞ্জে সমবায় সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ
মানিকগঞ্জের দৌলতপুরে সমবায় সমিতির নামে এলাকার সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে র্যাব-৪।
উপজেলার কাকনা বাজারে অবস্থিত শিখা বাচিব বহুমুখী সমবায় সমিতি নামে এই সমিতিটি সাধারণ গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ করায় ওই এলাকার ভুক্তভোগীরা র্যাবের কাছে অভিযোগ করেন। ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার (৮ মে) বিকেলে ওই সমবায় সমিতির সভাপতি রাজ্জাক ওরফে লিয়াকত (৫১) এবং সাধারণ সম্পাদক মো. আতোয়ার রহমানকে (৫৩) গ্রেফতার করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪ মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন জানান, শিখা বাচিব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড হিসেবে রেজিস্টার্ডভুক্ত হলেও প্রতারণামূলকভাবে তারা সাধারণ জনগণকে ১২% সুদ হারে লভ্যাংশ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠার পর থেকে বিগত ১২ বছরে ২ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
তিনি আরো জানান, প্রতিষ্ঠানটি কোটি টাকা আদায় করলেও উক্ত প্রতিষ্ঠানের কোনো রক্ষিত জামানত নেই।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied