টাঙ্গাইলে সৎ ভাইয়ের হাতে ছোট ভাই খুন
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। সোমবার (৯ মে) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের ডাকাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া (২৫) ওই গ্রামের কলিম উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ।
স্থানীয়রা জানান, নিহত সুমন মিয়া ও অভিযুক্ত আতোয়ার সম্পর্কে সৎ ভাই। জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে। তারই ধারাবাহিকতায় সকালে আতোয়ার তার ছোট ভাই সুমনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। লাশটি হাসপাতালেই রয়েছে।
নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ জানান, জমিজমার বিরোধের জের ধরে ছোট ভাই সুমনকে ফলা দিয়ে আঘাত করে বড় ভাই আতোয়ার মিয়া (৫৫)। লাশের প্রাথমিক সুরুতহাল করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied