ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৯-৫-২০২২ বিকাল ৫:৪৯
টাঙ্গাইলে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে সোমবার (৯ মে) অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। 
 
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশে জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালন, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
 
পরবর্তীতে তিনি জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর পরিদর্শন শেষে করণীয় বিষয়ে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেন।
 
মাস্টার প্যারেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (এসএএফ) মো. আবদুল্লাহ আল ইমরান। 
 
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল), মো. সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এসএম মনসুর মুসা, সহকারী পুলিশ সুপার (কালিহাতি সার্কেল) মো. শরিফুল হক এবং সকল থানার অফিসার ইনচার্জ, আরআই পুলিশ লাইনস টাঙ্গাইলসহ জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার