ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে বোনের হাত ভেঙেছে ভাই, ৩৫ দিনেও মামলা নেয়নি পুলিশ!


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১০-৫-২০২২ দুপুর ২:৩৭
রাজশাহীর তানোরে বয়স্ক ভাতার টাকা ফেরৎ চাওয়ায় বড় বোনকে বেধড়ক মারপিট করে হাত ভেঙে দিয়েছে ছোট ভাই। ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার ধানতৈড় গ্রামে। এ ঘটনায় বড় বোন ফরিদা বাদী হয়ে ছোট ভাই কাউসার আলীসহ ৩ জনকে আসামি করে তানোর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
 
কিন্তু থানা পুলিশ ঘটনার ৩৫ দিনেও আইনগত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এতে বেপরোয়া কাউসার বোন ফরিদাকে পথে-ঘাটে প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। এছাড়াও তাকে লোকসমাজে বিভিন্নভাবে অপমান-অপদস্থ করছে কাউসার।
 
অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার ধানতৈড় গ্রামের জৈনক নহির মন্ডলের নামে বয়স্ক ভাতা গ্রহনের জন্য পুত্র কাউসারের মোবাইল নম্বর দেয়া হয়।কাউসারের মোবাইলে নিয়মিত ভাবেই বয়স্ক ভাতার টাকা আসতে শুরু করে। গত ৫ এপ্রিল বিকালে বড় বোন ফরিদা ছোট ভাই কাউসারকে ওই ভাতার টাকা তার বাবাকে দিতে বলেন।এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটা কাটির একপর্যায়ে ছোট ভাই কাউসার ও তার স্ত্রী কাজল রেখা এবং সৎ বাবা আনসার আলী ফরিদাকে লাঠি দিয়ে বেধড়ক ভাবে মারপিট করে।
 
এতে ফরিদার বাম হাত ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে ছিলা ও কালশিরা জখম হয়ে গুরুতর ভাবে আহত করে ফেলে রেখে ছোট ভাই কাউসার ৯৯৯-এ ফোন করে চোর আটকের কথা বলে পুলিশে খবর দেন। ৯৯৯ ফোনের সূত্র ধরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরির কোনো প্রমাণ না পেয়ে আহত ফরিদাকে চিকিৎসার জন্য তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে চলে আসেন। এঘটনায় ওই দিনই ৫ এপ্রিল বড় বোন ফরিদা বাদী হয়ে তানোর খানায় ৩ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 
পুলিশ অভিযোগের বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে, বিচারের দাবিতে অসহায় দরিদ্র বোন ফরিদা থানায় ধর্না দিচ্ছেন। এব্যাপারে মোবাইলে যোগাযোগ করা হলে অভিযুক্ত ছোট ভাই কাউসার আলী সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি না হয়ে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
 
তবে এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া সকালের সময়কে  বলেন, অভিযোগের বিষয়ে আদৌ আইনগত ব্যবস্থা নেয়া হবে কি না উধ্বর্তন কর্মকর্তা বলতে পারবে বলে এড়িয়ে গেছেন ওসি।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন