লোহাগড়ায় শারমিন ওপর হামলা ও নির্মম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী লক্ষ্মীপাশা গ্রামের পিতৃহীন শেখ আশরাফুজ্জামান লিমনের বড় মেয়ে শারমিন জামান স্নেহার ওপর হামলা ও নির্মম নির্যাতনের প্রতিবাদে এক এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় লোহাগড়া উপজেলা পরিষদের গেটের সামনে স্নেহার সহপাঠি ও এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে স্নেহার সহপাঠিরা লিখিত অভিযোগ করে বলেন, পৈত্রিক সম্মত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে গত ৬ মে সদ্ধ্যায় পরিকল্পিতভাবে তার নিকট আত্বীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর যশোর বেনাপোল এলাকায় কর্মরত উপ-পরিদর্শক আশরাফুল আলম পলাশ, তার স্ত্রী শামসুন নাহার লুনা, পলাশের ভাই পুলিশের উপ-পরিদর্শক খায়রুল আলম তিতাস, সাবেক মহিলা কাউন্সিলর ফাতেমা বেগম ওরফে ফতে এবং ওই কাউন্সিলরের ভাইজি আফসানা, ফারজানা খানম ষড়যন্ত্রমূলক ভাবে পিতৃহীন স্নেহাদের বসতবাড়ি থেকে উচ্ছেদ ও দখল করার জন্য তার ওপর লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় স্নেহার মা এ্যাডভোকেট শাহজিয়া শারমিন বাদি হয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করলেও পুলিশ রহস্যজনক কারণে ওই মামলাটি নথিভূক্ত করেনি। নিরুপায় হয়ে স্নেহার মা গত ৮ মে নড়াইলের লোহাগড়া আমলি আদালতে একটি মামলা দায়ের করেছেন। মানববন্ধনে বক্তারা স্নেহার ওপর নির্যাতনকারীদের অবিলম্বে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থী শারমিন জামান স্বস্তি, জান্নাতুল ফেরদৌস, মিম আক্তার, নয়ন মোল্যা, মহসিন মন্ডল প্রমুখ।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied