ঘিওরে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ৫ দোকানিকে জরিমানা
মানিকগঞ্জের ঘিওরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করার দায়ে ৫ দোকানিকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মে ) দুপুরে ঘিওর বাজারে এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এসময় ব্যবসায়ী পরেশ সাহাকে ৫ হাজার টাকা, মুসা কুমার দাসকে ৩ হাজার টাকা, হানিফকে ২ হাজার টাকা, এবং মেসার্স সুমন স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে মেসার্স ফারুক এন্টারপ্রাইজকে বসুন্ধরা ও তীর মার্কা সয়াবিন তেলের বোতল থেকে তেল ঢেলে খোলা ভাবে বিক্রি করার অপরাধে ও মূল্য তালিকা না রাখায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন,
উপজেলার ঘিওর বাজারের দোকানিরা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করছেন এমন অভিযোগের ভিত্তিতে বাজারে অভিযান চালান হয়। এসময় অভিযোগের সত্যতা পেয়ে ব্যবসায়ী ৫ দোকানিকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, অভিযানের সময় বাজারের অন্য মুদি দোকানিরা দোকান বন্ধ করে পালিয়ে যান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied