মানিকগঞ্জে সেলফি ও সেবা গ্রীন লাইন পরিবহনের সংঘর্ষে আহত ২৫
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের সাথে সেবা গ্রীন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন। বুধবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জোকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাসের সাথে পাটুরিয়াগামী সেবা গ্রীন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় কেউ নিহত হননি। তবে কমপক্ষে ২৫-৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে প্রায় আধাঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে পুনরায় যানচলাচল স্বাভাবিক করে।
তিনি আরো জানান, বাস দুটিকে আটক করা গেলেও বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied