মানিকগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ : থানায় মামলা
মানিকগঞ্জ সদর উপজেলায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী ফজর আলী (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় একটি দায়ের করেছেন। অভিযুক্ত ফজর আলী সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের সাতআনী গ্রামের আফজাল উদ্দিনের ছেলে। সে পেশায় একজন কৃষক।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার এসআই বাবলু মিয়া জানান, নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রী তার নানাবাড়ি সাতআনী গ্রামে থাকত। অভিযুক্ত প্রতিবেশী ফজর আলী সম্পর্কে ওই স্কুলছাত্রীর নানা হয়। এই সুবাদে ফজর আলী প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করত। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ফজর আলী সবার অগোচরে ওই মেয়েটিকে ফুঁসলে পার্শ্ববর্তী রতন মিয়ার গোয়ালঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার ডাক-চিৎকারে তার মামী এগিয়ে এলে ফজর আলী পালিয়ে যায়। শিশুটির পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, এ ঘটনায় নির্যাতনের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে দ্রুত গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied