ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারি আটক


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১১-৫-২০২২ দুপুর ২:৫৪
টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (১১ মে) সকালে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের তারটিয়া-ভাতকুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলো- নওগাঁ জেলার মহাদেবপুর থানার চকগোড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে কামরুজ্জামান (২২) এবং একই উপজেলার ভালাইন গ্রামের রইছ উদ্দিনের ছেলে মো. জুয়েল আকন্দ (২৮)।
 
র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বুধবার সকালে অভিযান চালিয়ে ভাতকুড়া ও তারটিয়া এলাকা থেকে ১০ কেজি গাঁজা, ২টি মোবাইল এবং নগদ ৭০০ টাকাসহ ওই দুই মাদক কারবারিকে আটক করে। 
 
র‌্যাব আরো জানান, সাক্ষীদের সম্মুখে ধৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক টাঙ্গাইল জেলা সদর থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় মাদকসেবীদের কাছে তাদের চাহিদা অনুযায়ী দীর্ঘদিন যাবৎ বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর ১৯ (ক)/৩৬(১)-এর ১৯(খ) ধারায় একটি মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার