ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় ৭৫০ লিটার সয়াবিন তেল জব্দ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১১-৫-২০২২ দুপুর ৪:৪১
সাতক্ষীরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৫০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ সময় জরিমানা করা হয়েছে এক লাখ টাকা। বুধবার (১১ মে) দুপুরে শহরের সাকার মোড়ের একটি ডিপার্টমেন্টাল স্টোর ও সুলতানপুর বড়বাজারে অভিযান চালিয়ে এই সয়াবিন তেল জব্দ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় সয়াবিন তেল মজুদ রাখার অভিযোগে দুটি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুল হোসেন জানান, সাতক্ষীরা-মাছখোলা রোডের শারমিন ডিপার্টমেন্টাল স্টোরে ভোজ্যতেল মজুদ রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিপার্টমেন্টাল স্টোরের ভেতরের কক্ষ থেকে আগের দামের ৩৫ কার্টন সয়াবিন তেল জব্দ করা হয়। এরমধ্যে ২০ কার্টন ৫ লিটারের ৮০ বোতল আর ১৫ কার্টন ১ লিটারের ৮০ বোতল তেল রয়েছে। আগে কম দামে কেনা তেল বর্তমানে বেশি দামে বিক্রি করে লাভবান হওয়ার অভিপ্রায়ে মজুদ রাখার অভিযোগে ডিপার্টমেন্টাল স্টোরের মালিক ইয়াসিন আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
তিনি আরো জানান, সুলতানপুর বড় বাজারে মেসার্স নুরানী স্টোরে দ্বিতীয় ধাপে অভিযান পরিচালনা করে ২৭০ লিটার তেল জব্দ করা হয়। একই অভিযোগে স্টোরের মালিক মুরাদ হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে সমস্ত তেল গায়ের রেট অনুযায়ী ভোক্তাদের কাছে বিক্রি করে তেলের মালিকদের বুঝিয়ে দেয়া হয়। 

এমএসএম / জামান

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা