সাটুরিয়ায় ফসলি জমি থেকে মাটি উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করার দায়ে মো. বুলবুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১১ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বালিয়াটি ইউনিয়নের বনমালিপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতে তাকে এই দণ্ড দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা বলেন, উপজেলার বনমালিপুর গ্রামে ফসলি জমিতে ইউপি সদস্য মো. বুলবুল ইসলাম অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন- এমন অভিযোগের ভিত্তিতে গত ১ মে অভিযান চালানো হয়। অভিযানের দিন সেখানে মালিককে না পাওয়ায় ভেকু জব্দ করা হয়। ঘটনার ১০ দিন পর ভেকুর মালিক বুলবুল ইসলাম আমাদের সাথে যোগাযোগ করলে ভ্রাম্যমাণ আদালতে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে মাটি কাটা জায়গা ভরাট করে দেয়ার শর্তে বুলবুল ইসলাম প্রশাসনের কাছে মুচলেকা দেন।
অভিযানে সাটুরিয়া থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied