সিংগাইরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
মানিকগঞ্জের সিংগাইর থানার আয়োজনে আইন-শৃঙ্খলার বিভিন্ন দিক নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সিংগাইর সার্কেলের এএসপি মোহা. রেজাউল হকের সঞ্চালনায় বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে সিংগাইর সরকারি কলেজের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অপু মোহন্ত, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ নুরু উদ্দিন, উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খান প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শহিদুর রহমান শহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার, সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বাদশাহ্সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ, থানার কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied