ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় নিজের বিয়ে বন্ধে থানায় ছাত্রীর অভিযোগ


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৫-২০২২ বিকাল ৫:৫২
রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া  ইউনিয়নের এক ছাত্রী নিজের বিয়ে বন্ধের জন্য থানায় লিখিত অভিযোগ করেছে। বৃহস্পতিবার (১২ মে) বাঘা থানায় নাবালক এক মেয়ে নিজের বিয়ে বন্ধের জন্য বাদী হয়ে অভিযোগ করেছে।
 
থানায় দেয়া অভিযোগ সূত্রে ওই ছাত্রী বাঘা উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী বলে জানা যায়। তারা দুই বোন, ছোটটি অষ্টম শ্রেণিতে পড়ছে। ছাত্রীটির মা-বাবার মধ্যে গত ৬ মাস পূর্বে ছাড়াছাড়ি হয়েছে। বর্তমানে মা তার নানির বাড়িতে থাকছেন। বাবার কাছে থাকে তারা দুই বোন।
 
পাকুড়িয়া ইউনিয়নের মো. আবুল কালামের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়েছে। বড় মেয়েকে বিয়ের জন্য বাবা আবুল কালাম চাপ দেন। এতে ওই ছাত্রী বিয়েতে রাজি না হওয়ায় বাবা ক্ষিপ্ত হয়ে দুই মেয়েকে গালাগাল ও মারার হুমকি দিয়ে বাড়ি হতে বের করে দেন। ছাত্রীটি উপায় না পেয়ে দুই বোন নানির বাড়ি গিয়ে নানিকে সাথে নিয়ে থানায় এসে বাবা আবুল কালমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। 
 
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন সাজু বলেন, দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। নাবালক মেয়েকে বিয়ে দেয়া যাবে না। ছাত্রীটির বাবাকে রাষ্ট্রীয় নিয়ম সঠিকভাবে বোঝানো ও মানতে চেষ্টা করা হবে। সেই সাথে ছাত্রীটিকে আইনি সর্বাধিক সহযোগিতা করবে বাঘা থানা পুলিশ। কোনো নাবালকের বিয়ে মেনে নেয়া হবে না। 

এমএসএম / জামান

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম

পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক

আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত

চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড

সাংবাদিক জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল

মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান

ডাসারে কৃষকের ধান কেটে নেয়ার চেষ্টা: এলাকায় উত্তেজনা