ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনায় কাউন্সিলর গ্রেফতার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৩-৫-২০২২ দুপুর ২:৪৩
মাদারীপুরের কালকিনিতে পুলিশের সামনে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মে) রাতে তাকে কালকিনি উপজেলার নয়াকান্দি এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
 
গত বুধবার কালকিনির নয়াকান্দি এলাকায় সংখ্যালঘু ঝন্টু মণ্ডল ও তার পরিবারের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কাউন্সিলরপত্নী রিক্তা বেগম অকথ্য ভাষায় গালিগালাজ করে ভুক্তভোগী ওই পরিবারকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছেন। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা কাউন্সিলর তার স্ত্রীকে থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে ভুক্তভোগীর ছেলে মোবাইল দিয়ে ঘটনার ভিডিও করতে গেলে কাউন্সিলর তার হাত থেকে ফোন কেড়ে নেন। পরে তাকে মাটিতে ফেলে মারধর শুরু করেন। মারধরের একপর্যায়ে ইট দিয়ে উজ্জ্বলের মাথা ফাটিয়ে দেন কাউন্সিলর। এ মারধরের ঘটনায় ঝন্টু মণ্ডল রাতেই কাউন্সিলর আনোয়ার হোসেন, তার ছেলে রিফাত বেপারি ও ভাতিজা সাব্বির বেপারির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ।
 
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল বলেন, সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করে। প্রধান অভিযুক্ত কাউন্সিলর আনোয়ার হোসেনকে রাতে নয়াকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

এমএসএম / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু