মানিকগঞ্জে অবৈধভাবে তেল মজুদ: ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জে অবৈধভাবে সয়াবিন তেল গুদামে মজুত রেখে খোলাবাজারে বেশি দামে বিক্রির দায়ে নিরঞ্জন বণিক নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (১৩ মে) দুপুরে মানিকগঞ্জ শহর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই অভিযান পরিচালনা করেন।এসময় কালীপদ অ্যান্ড সন্স নামের প্রতিষ্ঠানটির তেলের গুদামে অভিযান চালিয়ে পাঁচ লিটার ও দুই লিটারের বোতলের ১ হাজার ৩০০ লিটার তেল উদ্ধার করা হয়। পরে প্রতিষ্ঠানটির মালিক নিরঞ্জন বণিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, মানিকগঞ্জ শহরের বিভিন্ন বাজারে অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় অবৈধভাবে সয়াবিন তেল মজুত রেখে তেলের বোতল খুলে খোলাবাজারে বেশি দামে বিক্রি করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফের নির্দেশনায় মানিকগঞ্জ শহরের বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। এ সময় কালীপদ অ্যান্ড সন্স নামের তেলের পরিবেশকের গুদাম থেকে পাঁচ লিটার ও দুই লিটারের বোতলের ১ হাজার ৩০০ লিটার তেল উদ্ধার করা হয়। এই তেলের বোতল গত রমজান মাসে মজুত করে রাখা হয়েছে। সে সময় পাঁচ লিটারের এক বোতল সয়াবিনের মূল্য ছিল ৭৯৫ টাকা। তবে বর্তমানে পাঁচ লিটার বোতলের মূল্য ৯৯০ টাকা। বোতলে পূর্বের ওই মূল্য লেখা থাকায় বোতল খুলে বিক্রি করছেন তারা। এতে প্রতি লিটার তেলে ২০ টাকা হারে অতিরিক্ত লাভে বিক্রি করা হচ্ছে। এ কারণে কালীপদ অ্যান্ড সন্সের গুদামে অবৈধভাবে মজুত করার দায়ে প্রতিষ্ঠানটির মালিক নিরঞ্জন বণিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে মজুত করা এসব তেল ক্রেতাদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
অভিযানে জেলা ক্যাবের সাধারণ সম্পাদক সামছুন্নবী তুলিপ ও সদর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied