গলাচিপায় চোর অপবাদে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে নির্যাতন
পটুয়াখালীর গলাচিপায় চোর অপবাদ দিয়ে এক কিশোরকে শিকলে বেঁধে তিন দিন যাবৎ অমানবিক নির্যাতনের ভিডিও প্রকাশ পেয়েছে। নির্যাতনের পর থেকে ওই কিশোর নিখোঁজ রয়েছে। গত ৯ মে গলাচিপা সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নির্যাতিত ওই কিশোরের নাম মুন্না, বয়স ১৬ বছর। সে ৯নং ওয়ার্ডের শাহজাহান কমান্ডারের ছেলে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কিশোর মুন্নাকে একটি গাছের সাথে লোহার শিকলে বেঁধে বোয়ালিয়া রাঢ়ী বাড়ির হজরত আলী নামে এক ব্যক্তি বেধরড়ক মারধর করছে আর আশপাশে দাঁড়িয়ে দেখছে ওই বাড়ির লোকজন। এ সময় অনেককে ভিডিও করতেও দেখা গেছে। মারধরে মুন্নার শরীরে রক্তাত জখম হতেও দেখা গেছে।
মুন্নার পরিবারের অভিযোগ, গত ৯ থেকে ১১ মে মধ্যরাত পর্যন্ত দফায় দফায় মুন্নার ওপর এ অমনাবিক নির্যাতন চালানো হয়। তবে ১১ মে রাতের পর থেকে ওই কিশোরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
মুন্নার সৎমা হাসিনা বেগম বলেন, তারা ঢাকায় থাকেন। মুন্না বাড়িতে থাকত। খবর পেয়ে তারা বাড়িতে এসেছেন। তার ছেলেকে টাকা চুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে যাওয়া হয়। তাকে দফায় দফায় তিন দিন হজরত আলী, ফেরদৌস, মমতাজ এবং তানিয়া অমানবিক নির্যাতন করে। এরপর থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, আমরা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের