দিন-দুপুরে শিক্ষকের বাসার তালা ভেঙে সোনার গহনা ও অর্থ চুরি
দিন-দুপুরে দরজার তালা ভেঙে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকের ফ্ল্যাট থেকে সোনার গহনা ও অর্থ চুরির অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাড়ার ডব্লিউ-৯/এফ নম্বর বাড়িতে গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা আক্তার ওই ফ্ল্যাটের বাসিন্দা। তিনি জানান, ঈদের ছুটি শেষে তারা এখনো বাসায় আসেননি৷ এই সুযোগে দিন-দুপুরে দরজা ভেঙে চোরেরা তার বাসায় ঢুকে সোনার গহনা, আংটি, গোল্ড মেডেল এবং প্রায় ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়৷ এতে প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি৷
চুরির ঘটনা শোনার পর গতকাল শুক্রবার ওই শিক্ষকের স্বামী ও বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া কোয়ার্টারে আসেন৷
আব্দুল্লাহ আল মামুন বলেন, পশ্চিম পাড়ার ডব্লিউ-৯/এফ নম্বর বাড়ির তিন তলার পূর্ব পাশের ফ্ল্যাটে আমরা থাকি। গতকাল এসে দেখি দরজার তালা ভাঙা৷ একটি আলমারি ছিল, সেটার তালাও ভাঙা ছিল। পুরো ঘর এলোমেলো হয়ে আছে। ভাবলাম হয়তো চোরেরা সব নিয়ে গেছে। কিন্তু পরে দেখি আমাদের ফোন, ল্যাপটপসহ ইলেকট্রনিক ডিভাইস ছাড়া সোনার অলঙ্কার ও টাকাগুলো নিয়ে গেছে। পুলিশ এসে দেখে গেছে৷ আমি আজ থানায় মামলা করব।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, সেদিন ওই বাসায় চুরি হয়েছে শুনেই আমি সেখানে যাই৷ তারা কেউ বাসায় ছিলেন না৷ এ সুযোগে ঘরের দরজা ভেঙে সোনা ও ক্যাশ টাকা চুরি করে নিয়ে যায়৷ এ সময় পাশের ফ্ল্যাটে যারা ছিল তাদের বাইরে থেকে তালা লাগিয়ে দেয়, যাতে তারা বের হতে না পারে৷ আমি তাদের থানায় অভিযোগ দিতে বলেছি৷
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তুহিন বলেন, এ ঘটনার ব্যাপারে কিছু জানি না৷ এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি৷
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied