ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৬-২০২১ বিকাল ৭:১

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কোভিড-১৯ ভাইরাস সংক্রামণজনিত কারণে সামাজিকভাবে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের এককালীন ভাতার চেক ও অসচ্ছল সংস্কৃতিসেবীদের বাৎসরিক অনুদানের চেক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা কালচারাল অফিসার ফারুক ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে চেক ও নগদ টাকা বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম ফারুক মিথুন।

প্রধান অতিথি তার বক্তব্যে জানান, করোনা পরিস্থিতি একটি আন্তর্জাতিক সমস্যা। এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। সারাদেশের কর্মহীন মানুষের জন্য তিনি বিভিন্ন অনুদান, ত্রাণ ও চিকিৎসাসামগ্রী দিয়ে সহায়তা করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন বিভিন্ন সেক্টরের কর্মহীনদের আর্থিক সহায়তা, খাদ্যসামগ্রী ও ত্রাণ দিয়ে যাচ্ছি। আমাদের এ করোনা সমস্যা হতে পরিত্রাণ পেতে হলে স্বাস্থ্যবিধি মেনে সব সময় মাস্ক পরিধান করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। বিনা প্রয়োজনে কোনো জায়গায় চলাফেরা করা যাবে না। নিজে সচেতন হতে হবে। এক কথায় নিজে সচেতন না হলে কখনো এ করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে না। 

জেলা কালচারাল অফিসার ফারুক ফয়সাল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কোভিড-১৯ ভাইরাস সংক্রামণজনিত কারণে সামাজিকভাবে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের এককালীন ভাতার চেক ও অসচ্ছল সংস্কৃতিসেবীদের বাৎসরিক অনুদানের চেক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের চেকের মধ্যে এককালীন ভাতার ৫ হাজার টাকা, বাৎসরিক অনুদানে ১২ হাজার থেকে ১৯ হাজার টাকা ও ৯টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে ৩০ হাজার টাকা করে প্রদান করা হয়।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়