ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে মদ-হেরোইন উদ্ধার : গ্রেফতার ৫


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৫-৫-২০২২ দুপুর ১২:১৫
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে চার লাখ ৬৬ হাজার টাকা মুল্যের ৪০ লিটার দেশীয় চোলাই মদ ও  ৪৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। সেই সাথে ৫ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। জেলার সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবির একাধিক টিম।
 
গ্রেফতাররা হলো- মো. মনির বেপারী (২৫), মো. সুলতান (৩৪), মো. আ. রাজ্জাক (৩৩),  রাজ আহম্মেদ রাজিব (২৮) এবং মো. বাহাদুর মিয়া (৩১)।
 
রোববার (১৫ মে) সকাল ১০টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে ডিবির ইনচার্জ মো নজরুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার-এর দিকনির্দেশনায় ডিবির এএসআই মো. ফরহাদুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে ডিবির একটি টিম শনিবার সন্ধ্যা ৭টার দিকে সিংগাইর উপজেলার জয়মন্টপ (বেপারীপাড়া) এলাকা থেকে ৪০ লিটার দেশীয় চোলাই মদসহ মনির বেপারীকে গ্রেফতার করে।
 
তিনি আরো জানান, রাত সোয়া ৯টায় এসআই আসাদ মিয়ার নেতৃত্বে উপজেলার বাইমাইল কবরস্থানের কাছ থেকে ৩২ গ্রাম হেরোইনসহ সুলতান ও আ. রাজ্জাককে গ্রেফতার করা হয়। রাত সোয়া ১০টায় এসআই মো. নাজমুল আলমের নেতৃত্বে  উপজেলার বাইমাইল ঈদগাহসংলগ্ন জায়গা থেকে ১১ গ্রাম হেরোইনসহ রাজ আহম্মেদ রাজিব ও মো. বাহাদুর মিয়াকে গ্রেফতার করে ডিবির টিম। আটকদের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক মামলা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ