মাদারীপুরে খাদ্যগুদামের ভেতর থেকে খাদ্য কর্মকতার মরদেহ উদ্ধার
মাদারীপুরে নিজ কার্যালয় থেকে খাদ্যগুদামের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার নয়াচর এলাকার চরমুগরিয়া খাদ্যগুদামের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা।মোহাম্মদ কামরুল ইসলাম শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের খালাসিপাড়া গ্রামের নুরুল ইসলাম খালাসির ছেলে।স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, রোববার সকালে চরমুগরিয়া এলাকার খাদ্যগুদাম কার্যালয়ের ভেতরে বাথরুমের সামনে কামরুল ইসলামের মরদেহ ঝুলতে দেখে অফিসের স্টাফরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এই ব্যাপারে আইন-আনুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা