ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৫-৫-২০২২ রাত ৮:২৪
মাদারীপুরের ডাসারে দেশীয় অস্ত্র চাইনিজ কুড়ালসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আজ রোববার (১৫ মে) দুপুরে উপজেলার কাজীবাকাই এলাকার বীর মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলো- উপজেলার বালিগ্রাম ইউনিয়নের দক্ষিণ ধূয়াসার গ্রামের হাচেন সরদারের ছেলে হৃদয় সরদার-(১৭) এবং একই গ্রামের ফজলুল আকনের ছেলে হিজবুল্লাহ (১৮)। 
 
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার এসআই মো. রিপন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গোপালপুর ও কাজীবাকাই এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্য হৃদয় ও হিজবুল্লাহকে বীর মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে ঘোরাঘুরি করতে দেখেন। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে আটক করা হয়। পরে হৃদয় সরদারের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল উদ্ধার করে পুলিশ। 
 
এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, হৃদয় ও হিজবুল্লাহ নামে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়েছে। আটকের সময় হৃদয়ের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় দেশীয় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

এমএসএম / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু